নিজস্ব প্রতিবেদক | ০২:০৩ এএম, ২০২৪-০৯-২৩
রাঙামাটি ও খাগড়াছড়িতে চলমান অবরোধের কারণে আটকা পড়েছে বিভিন্ন উপজেলা থেকে আসা কাঁচামাল। ব্যবসায়ীরা এসব মালামাল জেলার বাইরে পরিবহণ করতে পারছেন না। অবরোধের কারণে কোন প্রকার ট্রাক, মিনিট্রাক না ছাড়ায় বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। ফলে প্রায় দুই কোটি টাকার মালামাল নষ্ট হচ্ছে বলে তারা জানান। শহরের ট্রাক টার্মিনাল এলাকায় বিভিন্ন উপজেলা থেকে ইঞ্জিন চালিত বোটে করে আসা কলা, জাম্বুরা, পেঁপেসহ বিভিন্ন কাঁচামাল বোটেই পঁচে নষ্ট হচ্ছে।
কাঁচামাল ব্যবসায়ী মোঃ সোহেল জানান, শুক্রবার বিভিন্ন উপজেলা থেকে কাঁচামাল নিয়ে আসেন কৃষকরা। অবরোধের কারণে সেসব মালামাল জেলার বাইরে পরিহণ করা সম্ভব হয়নি। যার কারণে এসব পণ্য বোটেই পঁচে নষ্ট হচ্ছে। এতে প্রায় দুই কোটি টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানান। ব্যবসায়ীরা জানান, শনিবার ট্রাক মালিক সমিতির নেতৃবৃন্দ ট্রাক দেয়ার ব্যাপারে সিদ্ধান্ত জানান। কিন্তু রাতেই তারা তাদের সিদ্ধান্ত থেকে সরে আসেন। এখন রোদে পুড়ে বোটেই মালগুলো নষ্ট হচ্ছে।
রাঙামাটি ট্রাক মিনিট্রাক সমিতির সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম জানান, বিগত সময়েও আন্দোলনের নামে আমাদের গাড়ি ভাংচুরসহ চালকদের মারধর করা হয়েছে। শুক্রবার ট্রাক, মিনিট্রাকসহ বেশ কয়েকটি গাড়ি ভাংচুর ও শ্রমিকদের হামলা করা হয়। কিন্তু আমরা এর কোনো প্রতিকার পাইনি। শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান তিনি।
রাঙামাটি ট্রাক, মিনিট্রাক মালিক সমিতির সভাপতি মোঃ নুরুজ্জামান জানান, প্রশাসন নিরাপত্তা দিলে কাঁচামাল ব্যবসায়ীদের যে কয়টি গাড়ি লাগে তা দেয়া হবে বলে জানান তিনি।
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited